১৮ই অক্টোবর ২০২৬: আজকের আন্তর্জাতিক ভাইরাল খবর গুলো
বিশ্বজুড়ে নানা ঘটনা ও সংঘাতের মধ্যে আলোচনায় রয়েছে ফ্রান্সের বিক্ষোভ ও ব্যাপক ক্ষয়ক্ষতি, রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলার খবর এবং কলকাতায় দুর্গাপূজার অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা।
১৮ অক্টোবর ২০২৬-এর আন্তর্জাতিক সংবাদ সংকলনে থাকছে এসব আলোচিত ঘটনার বিবরণ, ক্ষয়ক্ষতি এবং সর্বশেষ পরিস্থিতি।
১. ফ্রান্সে বিক্ষুব্ধ জনতা, বিক্ষোভে ফ্রান্সের রাজধানী প্যারিস এখন যুদ্ধক্ষেত্র
১৭ই অক্টোবর থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন যুদ্ধক্ষেত্রে রুপ নিয়েছে। বিক্ষোভে বিক্ষুব্ধ জনতার পুলিশের উপর আক্রমণ, ঐতিহাসিক টাউন হল জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে দোকান পাট লুটপাট করেছে বিক্ষোভকারীরা।
এই আন্দোলনের মূল কারণ হলো জীবন যাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি ও সরকারি পরিষেবার না পাওয়া।
বিক্ষোভে কি কি হয়েছে?
- প্যারিসে বিক্ষোভে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় একজন।
- ফ্রান্সজুড়ে ২,০০০ এর ও বেশি বিক্ষোভকারী গ্ৰেফতার করেছে পুলিশ।
- ৬০০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
২. রাশিয়ায় তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা
রবিবার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ১০০০ টি আধুনিক ড্রোন হামলা করে রাশিয়ার তেল স্থাপনা গুলোতে। সেন্ট পিটার্সবার্গে ইউক্রেন এর ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন ও পাঁচজন আহত হয়েছেন।
এছাড়াও apnews এর প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়, যেমন:
১. স্থানীয় গভর্নর আলেকজান্ডার বেগলোভ জানিয়েছেন যে, পিটার্সবার্গ অয়েল টার্মিনাল এবং শহরের রুচি তেল ডিপোতে আগুন লেগে যায়।
২. রুশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজোন জানিয়েছে, তাদের একটি লজিস্টিকস সেন্টার এবং রুশ প্রযুক্তি জায়ান্ট ভিকে পরিচালিত একটি ডেটা সেন্টারও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে যে, তাদের বাহিনী রাশিয়ার ১৫টি অঞ্চল, ইউক্রেনের অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া ১,০১৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
৩. কলকাতায় দূর্গা পূজা উদযাপনের সময় নিহত বিশ খানেক
কলকাতায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৭ জন হিন্দু নিহত হয়। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা প্যান্ডেলে ঘটে এই নিহতের ঘটনা।
তবে ভালো খবর হলো, জনপ্রিয় কলকাতা মেডিকেল কলেজে আহত বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় বেশ কয়েকজন কে আটক করা হয়েছে বলে জানিয়েছে the indian express.।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আয়োজক এবং বেসরকারি নিরাপত্তা কর্মীদের আটক করা হয়েছে। অধিকারী বলেন, “আমাকে যা জানানো হয়েছে, তাতে আয়োজকদের পক্ষ থেকে লাউডস্পিকারে কিছু ঘোষণা দেওয়ার পরেই এই ঘটনাটি ঘটে। আমি এবং আমাদের দল হাসপাতালে আছি। অমিত শাহ জি আগামীকালের কর্মসূচি বাতিল করেছেন। তিনি আহত ও ভুক্তভোগীদের দেখতে যাবেন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url