বাংলাদেশের তরুণদের আরেকবার জাগার আহ্বান: জামায়াত নেতা শফিকুর রহমান

গতকাল ২০ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর শফিকুর রহমান বাংলাদেশের তরুণদের আরেকবার জাগার আহ্বান জানিয়েছেন। 
ফেসবুক পোস্টে শফিকুর রহমান

জামায়াত আমির শফিকুর রহমান এই বার্তা দেন তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজে। ফেসবুক পোস্টের ঐ বার্তায় জামায়াত আমির বর্তমান ডিআইজি এর বাড়ির ঘটনা কে টেনে তিনি বলেন, 

বাংলাদেশ পুলিশে কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে। এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।

স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই। 

এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।

হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদেরকে আরেকবার জাগতে হবে।

জামায়াত আমির মূলত মাদক এবং বিএনপি সরকারের অনিয়ন্ত্রিত দেশ পরিচালনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলেছেন। যেনো বাংলাদেশের সকল তরুণ জেগে ওঠে মাদকের বিরুদ্ধে ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url