গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল, পুলিশের ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল ঘিরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। আহত পুলিশ সদস্য ও ঘটনার বিস্তারিত জানুন।
গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা: সর্বশেষ তথ্য
গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিলে যে ঘটনা ঘটল
গোপালগঞ্জে আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল হয়েছে।
যেখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু ছেলেরা পুলিশ সদস্য সহ একটি পুলিশের গাড়িতে হামলা করে। ঐ হামলা দুই পুলিশ সদস্য আহত হয়।
আজ গোপালগঞ্জের সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা লাঠিসোটা নিয়ে মিছিল করে। মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” স্লোগান দেয়।
স্লোগান দিতে দিতে এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের উপর হামলা করে এবং দুইজন পুলিশ কে আহত করে। দুই জন পুলিশ সদস্য কে স্থানীয় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।
তবে আঘাতের সুনির্দিষ্ট মাত্রা, পরবর্তী চিকিৎসা এবং হাসপাতাল থেকে ছাড়পত্রের তথ্য নিশ্চিত করা যায়নি।
এই হামলার পর পুলিশ এখন হামলা ও গাড়ি ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। হামলার পর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর এলাকার খেয়াঘাট ও বেদগ্রাম খেয়াঘাট-সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্টার নিউজ ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে পরবর্তীতে আরো জানা যায় যে, পুলিশ কর্মকর্তা মো. আমিনুল ইসলামের বক্তব্যের বরাতে দুজনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে, তাঁরা এখন পুলিশ গ্ৰেফতার করেছে কিনা, সেই তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও, কখন, কীভাবে, এবং পূর্ব ঘোষিত কোন কর্মসূচির অংশ কিনা। সেই তথ্য জানাই নি পুলিশ। অর্থাৎ, হামলাটি অতর্কিত এবং কোন কারণ ছাড়াই হয়েছে বলে ধরে নেওয়া যায়।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url