ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রস্তুত ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি)
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রস্তুত ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
২৬ অক্টোবর ২০২৬ তারিখে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে বক্তব্য দেন কর্নেল মো. সুরুজ মিয়া। কর্নেল মো. সুরুজ মিয়া, সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও সেক্টর, বর্ডার গার্ড বাংলাদেশ (৫০ বিজিবি)।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ব্রিফিংয়ে কর্নেল মো. সুরুজ মিয়ার বক্তব্য
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই বিজিবি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল, ২৫ অক্টোবর ২০২৬ তারিখে আমরা ইতোমধ্যে মাঠে মোতায়েন হয়েছি। নির্বাচন কমিশনের নির্দেশনা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব।
বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলায়, ২২টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভায় সর্বমোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করব।
আমাদের এই নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। এ ছাড়া, কে-৯ (K9) বা ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশির কার্যক্রম চলমান রয়েছে। আমরা ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পর্যবেক্ষণে রেখেছি। বিভিন্ন ঘটনাও আমরা পর্যবেক্ষণ করছি।
আমাদের মূল লক্ষ্য হলো, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পাশাপাশি, প্রার্থীরা যেন একটি সমান প্রতিযোগিতামূলক পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড পান এবং সমানভাবে তাঁদের প্রচার-প্রচারণা চালাতে পারেন, সেই পরিস্থিতি নিশ্চিত করা।
এ ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন করেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড যাতে না ঘটে, তা নিশ্চিত করার চেষ্টা করছি এবং এ কার্যক্রম অব্যাহত রেখেছি।
আমরা অত্যন্ত নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করব। আমরা চাই, স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রার্থী, প্রশাসনের অন্যান্য সদস্য এবং আপনারা, যাঁরা গণমাধ্যমে কাজ করছেন, সবাই আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
পরিশেষে, আমি অত্যন্ত আশাবাদী যে আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য উপনির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে কষ্ট করে এখানে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url