ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আসন: গুরুত্বপূর্ণ তথ্য।
ঠাকুরগাঁও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি রংপুর বিভাগের একটি জেলা। ঠাকুরগাঁও জেলার একটি সংসদীয় আসন হল ঠাকুরগাঁও-১।
এই আসনটি ২০২৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে এমপি হয়েছিলেন। পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য হয়। সেখানে ২৯ অক্টোবর উপনির্বাচনের আয়োজন করা হয়।
এক নজরে ঠাকুরগাঁও-১ আসন
ঠাকুরগাঁও-১ আসনের সংসদীয় আসন নম্বর হল ৩। সেখানে ২০২৬ সালের সাধারণ নির্বাচনের ভোটার হল
৫,১১,৬২৯ এবং উপনির্বাচনের আগে প্রকাশিত হালনাগাদ ভোটার সংখ্যা হল ৫,১৫,৫২৫। এই আসনটিতে ভোটকেন্দ্র আছে ১৮৫টি।
কোন কোন এলাকা নিয়ে আসনটি গঠিত?
২০২৬ সালের উপনির্বাচনসংক্রান্ত সংবাদে ঠাকুরগাঁও-১ আসনকে তিনটি এলাকা নিয়ে গঠিত বলে উল্লেখ করা হয়েছে। যেমন: ঠাকুরগাঁও সদর, রুহিয়া, ও ভূল্লী। এই এলাকাগুলোর ভোটারদের ভোটেই আসনটির সংসদীয় প্রতিনিধিত্ব নির্ধারিত হয়।
২০২৬ সালের উপনির্বাচন কেন গুরুত্বপূর্ণ?
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে এই আসন থেকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়।
এরপর, ১১ দলীয় জোট, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ বেশ কিছু দল তাদের পছন্দের প্রার্থী দেন।
এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দেলোয়ার হোসেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করে। যদি শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে বিজয় লাভ করে।
পরবর্তীতে, ২৯ অক্টোবরের নির্বাচনে ১১ দলীয় জোটের আসা তাদের প্রার্থী দেলোয়ার হোসেন বিজয়ী হবেন। কারণ এর আগের নির্বাচনে কিছু ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল।
ঠাকুরগাঁও ১ আসনের ফল প্রকাশের পর দেখা যাবে কে জেতে।
উপনির্বাচনে আর কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন?
বাংলাদেশ সংবাদ সংস্থার (BSS) প্রাথমিক তালিকায় ছয়জনের মনোনয়ন বৈধ হয়েছিল। পরে বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকেন পাঁচজন। নিচে প্রার্থীদের নাম গুলো দেওয়া হল:
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মির্জা ফয়সল আমীন।
- বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দেলোয়ার হোসেন।
- ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. খাদেমুল ইসলাম।
- বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মো. আবদুল আলীম নিজামী।
- বাংলাদেশ কংগ্রেস থেকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক
আরো খবর পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url